
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, জয়পুরহাট
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২২:২২

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আপলা পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় জয়পুরহাট অভিমুখী দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় ইজিবাইকটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে পা বিচ্ছিন্ন হওয়া গুরুতর আহত এনামুল হক মারা যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় ২জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর ট্রাক চালক ও হেলপার পলাতক আছেন।