
ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ!
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮:১৯

জুড বেলিংহ্যামের বাবা মার্ক বেলিংহ্যাম। ছবি: সংগৃহীত
বয়স যে কেবলই সংখ্যা, সেটাই যেন প্রমাণ করলেন জুড বেলিংহ্যামের বাবা মার্ক বেলিংহ্যাম। ৫০ বছর বয়সে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছে তার। প্রথম ম্যাচেই সাত গোল করে আলোচনায় উঠে এসেছেন তিনি।
গত শনিবার (৩১ অক্টোবর) কেমব্রিজশায়ারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-৫০ দলের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ডের প্রবীণ ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধেই ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন মার্ক। বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলে সহায়তা করেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ১৩-১ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
১৭ বছরের অপেশাদার ফুটবল ক্যারিয়ারে ২২টি ক্লাবের হয়ে খেলেছেন মার্ক। ২০১৯ সালে অবসর নিলেও প্রবীণদের ফুটবলে নিয়মিত ছিলেন তিনি।
এদিকে বেলিংহ্যাম পরিবারের জন্য সপ্তাহটি ছিল আরও বিশেষ। রিয়াল মাদ্রিদের হয়ে জুড নিজের ৫০তম গোল করেছেন। অন্যদিকে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন ছোট ছেলে জবি। তার গোল অবশ্য শেষ পর্যন্ত বাতিল হয়।