
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৭:৫২

ফাইল ছবি
ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে ফরম সংগ্রহ করলেই মিলবে না ই-রিকশা চালানোর অনুমতি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।
এ সময় তিনি বলেন, আবেদন জমা দেয়ার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি ছাড়পত্র নিতে হবে। যাচাই-বাছাই শেষে নিবন্ধন দেয়া হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পাশাপাশি নির্ধারিত ওয়ার্কশপে এসব ই-রিকশা তৈরি করতে হবে। চার্জিংয়ের জন্য সিটি করপোরেশন ওয়ার্ড অথবা থানাভিত্তিক পয়েন্ট নির্ধারণ করবে।
অবৈধ বিদ্যুৎ সংযোগে চার্জিং বন্ধ করে পুরো কার্যক্রম একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনতে চান বলেও জানান আব্দুস সালাম।