
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল

দুর্ঘটনার পর মহাসড়কে স্থানীয় লোকজন জড়ো হন। ছবি: সংগৃহীত
সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমনগর এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা নাইম পরিবহনের একটি বাস খাদিমনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে।
এ ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
প্রাসঙ্গিক: