

প্রতীকী ছবি
অস্ত্রের গর্জন, চাঁদাবাজি আর খুনের আতঙ্ক ঠেলে অবশেষে স্বাভাবিক জীবনে ফেরার পথ বেছে নিচ্ছেন তিন জেলার চরমপন্থিরা। এক সময় সর্বহারা চরমপন্থিদের অবাধ বিচরণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা।
সময়ের ব্যবধানে সেই জেলাগুলো এখন অনেকটাই চরমপন্থামুক্ত। এরই ধারাবাহিকতায় আরও ৬৪ চরমপন্থি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১২ এর প্রধান কার্যালয়ে আত্মসমর্পণ করবেন তারা।
এসআরবি জানায়, দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে চরমপন্থি সংগঠনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় ওই ৩ জেলার আরও ৬৪ চরমপন্থি সর্বহারা আলোর পথে ফিরে আসতে চলেছেন।
ভুয়া নিয়োগ ফরম নিয়ে বিমানের সতর্কবার্তা