
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সারিবদ্ধভাবে সাজানো ৫১টি মোবাইল ফোন। প্রতিটি ফোনের পেছনেই রয়েছে হারানোর গল্প, দীর্ঘ অপেক্ষা আর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। কেউ হারিয়েছেন কয়েক মাস আগে, কেউবা এক-দুই বছর আগে। অবশেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রচেষ্টায় উদ্ধার হয়েছে এসব মোবাইল। দীর্ঘ অপেক্ষার পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে প্রকৃত মালিকদের মুখে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার (ডিআইজি) মাহবুবুর রশীদ।
তিনি জানান, বিভিন্ন সময়ে থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়।
তিনি আরও বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মোবাইল চুরি ও হাতবদলের সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাদের ভাষ্য, থানায় সাধারণ ডায়েরি করলে হারানো মোবাইল ফিরে পাওয়া সম্ভব এই অভিজ্ঞতা তাদের সেই বিশ্বাস আরও দৃঢ় করেছে।
প্রাসঙ্গিক: