
প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৮:৪৬

ফাইল ছবি
কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- উত্তরা দিয়াবাড়ির মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩)। নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় মিলেছে, উত্তরা আজমপুরের নাবিবুর রহমানের ছেলে নাফিসুল হক নিবিড় (২২)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’