
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৮:১১

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সময় সংবাদ
রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আটককৃতরা জানান, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তবে ৫ আগস্টের পর থেকে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।
তাদের দাবি, কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না।
এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, ‘ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’
এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন তিনি।
প্রাসঙ্গিক: