
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রতিবেদক, যশোর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৬

যশোরের ঝিকরগাছায় গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলিসহ রাকিব হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি।
রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার নাভারন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক স্কোয়াড লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাকিব হোসেনের চায়ের দোকানে তল্লাশি চালানো হয়। এরপর সেখান থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে হস্তান্তর করা হয়েছে।
প্রাসঙ্গিক: