
সংস্কার পরিষদ নয়, বিদ্যমান কাঠামোই সংবিধান সংশোধনের পথ
প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৮:১২

পল্লী বিদ্যুতের লাইনের কাছাকাছি গাছপালা কাটার কাজের জন্য সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তাহিরপুর পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের লাইনের কাছাকাছি গাছপালা কাঁটা হবে। যার কারণে উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর, শিমুলতলা, গুটিলা, পশ্চিম গুটিলা, দক্ষিণ গুটিলা, বারহাল, মানিগাঁও এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে, বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।