
৫ মাসের মেয়েকে বাঁচাতে অসহায় বাবার আকুতি
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৬

সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেফতারের বিষয়টি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ চতুর্থ অধিবেশনে তিনি বিষয়টি সংষদকে অবহিত করেন।
স্পিকার বলেন, সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতার অবস্থায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আছেন।
এরআগে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
পরে ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়। সেদিন মাকছুদার জামিন মঞ্জুর হয়। তবে এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ হয়েছে। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।