
ন্যায্য হিস্যার ব্যাপারে বাংলাদেশের মানুষ ভারতকে এক বিন্দু ছাড় দেবে না: আখতার
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২০:৫৮

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখছেন হারুনুর রশীদ। ছবি: সময় সংবাদ
বাংলাদেশে শরীয়াহ আইন থাকলে জামায়াতের এমপি নজরুল ইসলাম ও আমির হামজার ফাঁসি হতো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যামেলি কার্ড দেয়ার ঘোষণা দিলেন তখন জামায়াতের নেতারা বলেছিল, রাখ তোর ফ্যামেলি কার্ড। এখানকার জামায়াত নেতা বুলবুল বলেছিল, বিএনপি ভুয়া প্রচার করছে। জামায়াতের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অপতথ্য ছড়িয়েছিল।
কৃষকদের প্রসঙ্গে হারুনুর রশীদ বলেন, কৃষক ভাইদের দেয়া হবে কৃষক কার্ড। আজকে বিভিন্ন জায়গায় সারের কৃত্রিম সংকট দেখা যাচ্ছে ৷ যদি আমরা প্রত্যেক কৃষককে তালিকা করে কৃষক কার্ড দিতে পারি, তাহলে ডিলারদের কাছ থেকে তারা জমিতে প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক নিতে পারবে। যেন চুরি, কালোবাজারি না হয়, তাই সরকার সিস্টেমের মধ্যে এসব নিয়ে আসছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।