
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:১৭

শেখ হাসিনা, জয় এবং টিউলিপ। ছবি: সংগৃহীত
দেশে-বিদেশে শেখ হাসিনা ও তার পরিবারের এক হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে দুদকের সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান।
দুদক সচিব জানান, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে দেশটির কাছে চিঠি দেয়া হয়েছে।
তিনি জানান, গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির দুর্নীতির তালিকায় থাকা অবৈধ প্লট গ্রহণ, রূপপুর প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, শেখ মুজিবের জন্মশতবার্ষিকীতে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন, ৮টি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাৎ, সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন কেলেঙ্কারির মাধ্যমে গেল ১৫ বছরে দুর্নীতির হাজারো ফিরিস্তি জমা পড়েছে।
দুদক জানায়, দুর্নীতি ও লুটপাটের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের এবং ৭টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
এসব দুর্নীতির অকাট্য প্রমাণ মেলার কথা উল্লেখ করে দুদকের সচিব বলেন, ‘সংখ্যায় নয়, বরং তথ্য-প্রমাণের মাধ্যমে আদালতে শেখ পরিবারের দুর্নীতির বিচার নিশ্চিত করতে চায় দুদক।’
প্রাসঙ্গিক: