
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

মাদারীপুরে ইউনিয়ন যুবলীগ নেতা পলাশ মাতুব্বর (৩২) গ্রেফতার।
মাদারীপুরে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা পলাশ মাতুব্বরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে তাকে মাদারীপুর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বেলা ১টার দিকে মোস্তফাপুর হাইওয়ে পুলিশের একটি দল পলাশ মাতুব্বরকে গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মাদক মামলা রয়েছে।
পলাশ মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি এলাকার মো. ধলু মাতুব্বরের ছেলে। তিনি একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পলাশ মাতুব্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।