
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ হেডকোয়ার্টার্স
প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৪৬

তাইজুল সরদার। ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে যুবক তাইজুল সরদার হত্যার জেরে ককটেল বিস্ফোরণ, প্রতিপক্ষের অর্ধশত ঘরবাড়িতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২২ অক্টোবর সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকে বোরকা পরে ককটেল বিস্ফোরণের পর জহির ও মহসিন নামে দুভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে ধাওয়া দিয়ে তাইজুল ও আল আমিনকে নামে দুজনকে কুপিয়ে জখম করা হয়। আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোরে আলীনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে হামলা চালিয়ে আগুন দেয় নিহত তাইজুলের স্বজন ও বিক্ষুব্ধরা। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিলনের অর্ধশত কর্মী-সমর্থকদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এরপর বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যান হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ব্যাপারে অভিযোগের প্রেক্ষিতে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’
প্রসঙ্গত, নিহত তাইজুল সরদার (২২) সদর উপজেলার ‘চর কুলপদ্বী’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি ও ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে। আহত মহসিন চৌকিদার ও জহির চৌদিকার কালকিনির কালিনগরের মোতালেব চৌকিদারের ছেলে। অপরদিকে আরেক আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।