
আইনজীবী স্ত্রীর মামলায় কারাগারে সাবেক এসআই
প্রতিবেদক, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মাদক মামলার দুই আসামিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল বহনের মামলায় ট্রাকচালক রাসেল মিয়া ও হেলপার আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের বিচারক আবু খান শাহীন কনক এই রায় দেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়ার আতোয়ার হোসেনের ছেলে চালক রাসেল মিয়া (৩২) ও একই এলাকার সিরাজ সরকারের ছেলে হেলপার আনোয়ার হোসেন (৩০)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়। পরবর্তীতে যমুনা সেতু পশ্চিম থানায় এএসআই জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।