বিএনপি সরকারের আমলেই সব ধর্মের মানুষ সমঅধিকার পায়: শামা ওবায়েদ
প্রতিবেদক, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৬:৭

রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। ছবি: সময় সংবাদ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইক আরোহী একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ৩টার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকে থাকা তিন যাত্রী। বাইকে থাকা অপর যাত্রীদের গুরুত্বর আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের ২ শিশুসহ ৩ জন। নিহত দুই শিশু হলো: রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল রিশাদের দুই শিশু সন্তান রিশাদ (১২) ও তুবা (৭)। এছাড়া শিশু দুটির মা লিপি খাতুন (৩৩) এবং কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২) নিহত হয়েছেন। নিহত অটোচালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
দুর্ঘটনায় গুরুত্বর আহত বৃষ্টিকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত একই পরিবারের ৩ জন ময়মনসিংহে আত্মীয়র বাড়ি থেকে রৌমারীতে ফিরছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি কাওসার আলী ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদ।