
বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৭:১০

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী সেখানে ‘কপ-৩১ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন’ এ যোগ দেবেন। এ সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরণ করে। ইস্তাম্বুলে যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকেল আন্তালিয়ার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, আজ সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
সফর সূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (স্থানীয় সময়) ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
বুধবার-১১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ‘কপ-৩১’ এর বিশ্ব নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
এর আগে সোমবার (০৯ নভেম্বর) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়য়েভ এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। এছাড়া ইউএনডিপি প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
পররাষ্ট্র সচিব জানান, এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু বিষয়ক সহযোগিতার বিষয়গুলো উঠে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই আলোচনাগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হওয়া সত্ত্বেও, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজনের জন্য অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।
জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি ও লোকসানের ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে নিজেদের ক্ষয়ক্ষতির প্রাক্কলন তুলে ধরবে, যাতে সচেতনতা বৃদ্ধি পায় এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়। যদিও এই প্রাক্কলনের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে, তবুও তা দেশের স্বার্থ রক্ষায় সহায়তা করে। এছাড়া, বাংলাদেশ জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে নিজেদের অর্জনগুলো তুলে ধরবে এবং দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেবে।
সম্মেলনের ‘গ্রিন জোন’-এ বাংলাদেশ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করেছে। এর উদ্দেশ্য হলো পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশগত সুবিধা এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনাকে তুলে ধরা। এছাড়া, পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার পরিকল্পনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোন’-এ দুটি পার্শ্ব-অনুষ্ঠানের আয়োজন করবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকির বিষয়টি গুরুত্ব পাবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব, পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্য প্রসারের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে।
চৌধুরী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় আলোচনা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের মাধ্যমে জলবায়ু বিষয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
এ দলে রয়েছেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ; প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল; প্রেস সেক্রেটারি এএএম সালেহ শিবলী এবং ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু।
‘কনফারেন্স অব দ্য পার্টিজ’ বা ‘কপ’ হলো জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন, যেখানে বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে আলোচনা করে। এবারের সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক, আর আনুষ্ঠানিক আলোচনার সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।