
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:৫৫

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সিনেট কার্যকরের দাবিও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা বলেন, রাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। রাকসু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত রাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। মাসখানেক আগে এক বছর মেয়াদি রাকসু নির্বাচনের মেয়াদকাল শেষ হয়েছে।
রাকসুর সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেন, দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।