
টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় পুলিশের মামলা, সহকারী ম্যানেজার গ্রেফতার
প্রতিবেদক, শেরপুর
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২২:১

শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সময় সংবাদ
বিএনপি সরকার শিক্ষার্থীদের নিয়ে অনেক চিন্তা করে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে যা হয়নি, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা সফল হচ্ছে। প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার্থীদের শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে।
তিনি বলেন, ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। কাজেই এই সরকার শিক্ষার্থীদের নিয়ে অনেক চিন্তা করে।
শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়ামিনের সভাপত্বিত্বে এসময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামসহ প্রশাসন, আইনশৃঙ্খলা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় শেরপুর সদর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় শেরপুর পৌরসভা। পরে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।