
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:২৪

সাঈদ খোকন। ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেফতারের পর তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।
জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার আসামি সাঈদ খোকন। তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলাও। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো তা স্পষ্ট করেনি পুলিশ।
ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে পরবর্তীতে জানানো হবে। আজ তাকে আদালতে তোলা হতে পারে।
শুধু হত্যা মামলা নয়, দুর্নীতির অভিযোগেও চাপে ছিলেন পতিত আওয়ামী লীগের সাবেক মেয়র সাঈদ খোকন। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। জব্দ করা হয় ৭৯টি ব্যাংক হিসাব। তাকে ও তার পরিবারের ওপরে ছিল দেশত্যাগের নিষেধাজ্ঞা।
প্রাসঙ্গিক: