
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৬

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলার সদরে।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে ওই দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে যানজটে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমারের মৃত্যু হয়।
অপর আরোহী আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।