
স্থানীয় নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: শাহে আলম
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাযাত্রী ও এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পৃথক দুটি স্থানে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা শ্যামল রোজারিও (৫৭) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (৪৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় চড়ে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে শ্যামল রোজারিওকে বহনকারী যানটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, স্বামীর জন্য সকালের নাশতা নিয়ে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রোকেয়া বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্যামল রোজারিওকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রস্তুতির পরপরই তার মৃত্যুর সংবাদ আসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।