
চাঁদার দাবিতে যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রকাশ্যে হুমকির অভিযোগ
প্রতিবেদক, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৭:৩৮

উদ্দিন সরদারকে (৩৫)। ছবি: সংগৃহীত
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সূর্য খাতুন ওই গ্রামের মো. লোকমান সরদারের স্ত্রী।
এ দিকে এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন সরদার গিয়ে মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা না দেয়ায় বাগবিতণ্ডার একপর্যায়ে রান্নাঘরে থাকা কাচি দিয়ে মাকে হত্যা করে পালিয়ে যায় ছেলে।
পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে উদ্দিন সরদারকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য মতে ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আর অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত দেশীয় অস্ত্রটি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।