
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৮

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি। ছবি: সময় সংবাদ
বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের এলাকা বহাল রাখার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এতে জেলাজুড়ে বন্ধ রয়েছে বিয়ে ও তালাকের সকল কার্যক্রম।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার ৪৫ ইউনিয়ন ও চারটি পৌরসভার সকল নিকাহ রেজিস্ট্রাররা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে থাকা এলাকা বিভাজন করে ইউনিয়নে ০৩ জন, প্রত্যেক পৌর ওয়ার্ডে ১ জন ও সিটি কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে ০৩ জন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এমন অযৌক্তিক ও হটকারি সিধান্তের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। কারণ বর্তমানে থাকা নিকাহ রেজিস্ট্রারদের অধীনে ইউনিয়নে বাৎসরিক বিবাহের সংখ্যা ও নগদ মোহরে টাকার পরিমাণ কম হওয়ায় অনেক অভাব-অনটনে দিন পার করছি আমরা। তাই নতুন করে নিয়োগ দেয়ার কোনো যৌক্তিকতা নেই।
দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নিকাহ রেজিস্ট্রাররা। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী সেতাউর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, নির্বাহী সভাপতি কাজী মোজাম্মেল হক, পৌরসভার কাজী দুরুল আলমসহ জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা এসময় উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঝিনাইদহেও একই দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি।
বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তবে নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রারের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে পুরোনো ও নতুন উভয় শ্রেণির নিকাহ রেজিস্ট্রার আর্থিক সংকটে পড়বেন।