
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২
রাশেদুল ইসলাম
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২১:৪৪

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মামুরদী ও হরিহরদী গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক, ব্যবসায়ী ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামুরদী গ্রামের আল আমিন, শাহ জালাল, জাকির, শাহ আলম, গিয়াসউদ্দিন, সাইদ ও শফিকুল এবং হরিহরদী গ্রামের আল আমিন, মাসুম, ডা. সামসুল ও সাখাওয়াতসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। একটি নির্দিষ্ট মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে সম্মানহানির চেষ্টা করছে।
প্রতিবাদ সভায় অভিযুক্ত ব্যক্তিরা সশরীরে উপস্থিত থেকে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটনের দাবি জানান।
ভুক্তভোগীরা বলেন, একটি চিহ্নিত মহল থেকে কোনো তথ্য যাচাই-বাছাই না করে ভিত্তিহীনভাবে সংবাদ প্রকাশ ও অভিযোগ তোলা হচ্ছে। এতে আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি।
সমাবেশে উপস্থিত প্রবীণ ব্যক্তিরা বলেন, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়াই স্থানীয় একটি পোর্টালে আমাদের বিরুদ্ধে নিউজ করা হয়। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। আইন ও নীতিমালার বাইরে গিয়ে কারও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত।
মানববন্ধন শেষে উপস্থিত এলাকাবাসী একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করেন।