
গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে নেদারল্যান্ডস
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৭:২০

ররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ
সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রিয়াদের বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় প্রাণহানির ঘটনায় শোক জানানোর পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এসময় দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবের সহযোগিতা চান শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি আহত বাংলাদেশিদের চিকিৎসা ও যত্ন নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত।