
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৯:৪২

খালের পানিতে পরে যাওয়া পুলিশের পিকআপভ্যানটি। ছবি: সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আসামি নিয়ে আদালতে আসার পথে উপজেলার মনিপুর এলাকায় পুলিশের পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে আসামি ও পুলিশসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার (৯ অক্টেবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় আহতরা হলেন, পুলিশ কনস্টেবল মো.মোস্তফা, জুমান মিয়া ও পিকআপ চালক মো. তোফায়েল মিয়া। এছাড়া আসামির মধ্যে আহতরা হলেন, মাদক মামলার রিমান্ডের আসামি মোহন মিয়া ও পারিবারিক মামলার আসামি রোজিনা আক্তার।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, বিজয়নগর উপজেলার মাদক মামলার রিমান্ডের আসামি ও পারিবারিক মামলার এক মহিলা আসামিকে নিয়ে দুই পুলিশ কনস্টেবল পিকআপে করে জেলা জজ আদালতে আসছিলেন। পথে মনিপুর বাজারে আসার আগ মূর্হুতে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে নিমজ্জিত হয়। পরে স্থানীয়রা দ্রুত খালের পানিতে নেমে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার প্রত্যেক্ষদর্শী ইমাম হোসেন জানান, হঠাৎ করে আমরা দেখতে পাই দ্রুত গতিতে থাকা পুলিশের পিকআপটি হঠাৎ করে অন্তত ২০ ফুট গভীরে খালের পানিতে পড়ে যায়। পরে তিনিসহ বাজারে লোকজন দৌঁড়ে গিয়ে আহতদের উদ্ধার করেন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো.জালাল উদ্দিন ফাহিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা খোঁজখবর নেন । পরে আহতদেরকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ওয়ার্ডে প্রেরণ করা হয়।
প্রাসঙ্গিক:
আহতদের মধ্যে এক আসামি ও পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। তাদের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।