
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
হায়দার আলী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:১৬

প্রতীকী ছবি
রাজধানীর রামপুরার বনশ্রীতে চার বছর বয়সী মেয়ে শিশুকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন্নেছাকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম আসফিয়া জাহান। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই শিশুটির মা মেহেরুন্নেছাকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে বাসায় একা পেয়ে শিশুটিকে গলাটিপে হত্যা করেন তার মা। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
জানা গেছে, শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি দোকানের কর্মচারী। আর মা মেহেরুন্নেছা গৃহিণী। মঙ্গলবার বিকেলে মেহেরুন্নেছা একাই শিশুটির গলা চেপে ধরেন। পরে তিনি ফোনে স্বজনদের বিষয়টি জানান এবং তাদের কাছে হত্যার দায় স্বীকার করেন।
পরবর্তী সময়ে শিশুটির বাবা কর্মস্থল থেকে বাড়িওয়ালাকে ফোন করে বিষয়টি জানান। বাড়িওয়ালা ওই বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে আসফিয়ার মরদেহ উদ্ধার করে।
প্রাসঙ্গিক: