
ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৮:৪২

কাফরুলে বাসে আগুন দেয়ার ঘটনায় হোসেন আমে একজনকে আটক করেছ পুলিশ।
রাজধানীর কাফরুলে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়কে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটি বাসে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি আগুন ধরিয়ে দেন। এ সময় আশপাশের দোকানিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হোসেন নামে ছাত্রলীগে একজনকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে হোসেন জানান, যুবরাজ নামে কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের নির্দেশে বাসে আগুন দেন তিনি।
এদিকে দারুস সালাম রোডে ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাফিউল ও শুভ চৌধুরীকে আটক করা হয়েছে। তারা গত ৬ নভেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে ছাত্রলীগের মিছিলে ও গাবতলী মিছিলে অংশগ্রহণ করে বলে স্বীকার করেন।
প্রাসঙ্গিক: