
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হচ্ছে, আবেগে কী বললেন অমি?
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:২৪

আন্নার সঙ্গে বিচ্ছেদের ঘোষণার মধ্য দিয়ে পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনেরও সমাপ্তি ঘটল। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ এবং তার স্ত্রী আন্না কোনিডেলা। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে বিচ্ছেদের পরও ভালো বন্ধু হিসেবে থাকার কথা জানিয়েছেন এই দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রাতে পবন কল্যাণের ইনস্টাগ্রাম পেজে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা। বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের পেছনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের বিষয়টি তুলে ধরেন দুজন।
বিবৃতিতে পবন ও আন্না বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও সুস্থতা সব সময় আমাদের উভয়ের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
এ সময় নিজেদের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের মুহূর্তে সবার কাছে গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানোর অনুরোধও করেন তারা। পাশাপাশি দীর্ঘদিন পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আন্নাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাদের সংসারে পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ নামে দুই সন্তান রয়েছে। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন পবন। ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। ২০১২ সালে সেই দাম্পত্যেরও অবসান ঘটে।
আন্নার সঙ্গে বিচ্ছেদের ঘোষণার মধ্য দিয়ে পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনেরও সমাপ্তি ঘটল।
অভিনেতা হিসেবে ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মাই ইক্কাদা আব্বাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পবনের। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন জনসেনা পার্টি। ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তেলেগু দেশম পার্টির সঙ্গে জোট গঠন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার দল। ওই নির্বাচনে জোটের জয়ের পর ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।
প্রাসঙ্গিক: