
মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৩:১৯

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভবন। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্লবীতে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ঠিক কিছুক্ষণ পর আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সেখানে কাজ করা প্রতিষ্ঠানটির কর্মী পাপনের গায়ে আগুন ধরে যায়। পরে রাত আনুমানিক ৯টার দিকে তাকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।
এ বিষয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে পাপনের শরীরে আনুমানিক ২০ শতাংশ ফ্লেম বার্ন শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে ইনস্টিটিউটে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’