
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৮:২৬

নারায়ণগঞ্জে স্ত্রী ডি অ্যানি ক্রিস্টেনশনকে নিয়ে পূজামণ্ডপসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জে স্ত্রীকে নিয়ে পূজামণ্ডপসহ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় পূজামণ্ডপে বৈচিত্রময় সাজসজ্জা ও শিশু কিশোরীদের নৃত্য প্রদর্শন দেখে খুবই মুগ্ধ হয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপি সফরকালে সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত তার স্ত্রী ডি অ্যানি ক্রিস্টেনশনকে নিয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘরে জামদামি পণ্যের কয়েকটি স্টল এবং শহরের ঐতিহাসিক রেস্তোরাঁ বোস কেবিন পরিদর্শন করেন। সেখানে তিনি সফরসঙ্গী স্ত্রীকে নিয়ে চা পান করেন এবং আড্ডায় মেতে উঠেন মার্কিন রাষ্ট্রদূত।
পরে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জে সফরের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশে এবারই প্রথম তিনি দুর্গাপূজা দেখতে এসেছেন। পূজামণ্ডপে বৈচিত্রময় সাজসজ্জা ও শিশু কিশোরীদের নৃত্য প্রদর্শন দেখে খুবই মুগ্ধ হয়েছেন তিনি। এ ছাড়া সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি ও যাদুঘরে জামদানি স্টলের পণ্য দেখেও অত্যন্ত মুগ্ধ হয়েছেন।’
নারায়ণগঞ্জ সফরে এসে আতিথেয়তা এবং দুর্গাপূজার উৎসবে সামিল হতে পেরে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।