
পদত্যাগের নির্দেশ দেয়ার খবর গুজব, দাবি ইশরাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২১:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করছেন, আগামীতেও করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, পূজার আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত রাখতে দলীয় নির্দেশনা রয়েছে।
এরপর মতিঝিল এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মির্জা আব্বাস। এ সময় পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তার খোঁজখবর নেন তিনি।