
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। ছবি: সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ মো. তামিম রানা (৩৫) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার ‘মা জননী স্টোর’-এর সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক তামিম রানা ময়মনসিংহের ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি বর্তমানে রাঙ্গামাটির বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টার্সে সিপাহি হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও এএসআই বিল্লাল হোসেন ফোর্স নিয়ে আখাউড়া-মোগড়া বাজার সড়কে অভিযান চালান।
অভিযানকালে দেবগ্রাম নয়াবাজার এলাকায় তামিম রানাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিজিবি আইডি কার্ড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।