
ছুটি শেষে আর কাজে ফেরা হলো না শাহেদের, রিয়াদে হামলায় নিভে গেল প্রাণ
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২০:১৪

গাইবান্ধার সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হুদা বিকালে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) ও উল্লাসোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাসিন্দা এবং তিনি এক সন্তানের জননী। শনিবার গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় পৌঁছালে সৈকতের সঙ্গে তার কথা হয়। সৈকত তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। পরে একটি ভ্যানে করে তাকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় মুস্তাকিমও সঙ্গে ছিলেন।
রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় দুই যুবক তাকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় ১১ অক্টোবর মামলা করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।