
শুক্রবার দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:৪৭

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি। ছবি: সংগৃহীত
গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। পরে তাদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই একদল মাদক কারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। পরে পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায় অস্ত্রধারীরা।
খবর পেয়ে রেলওয়ে ও সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মাদক ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।