
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা আগামীকাল সকাল ১১টায়
প্রতিবেদক, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৩:০

প্রতীকী ছবি। সংগৃহীত
নেত্রকোনায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর দায়ে বাদী লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল। দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালে বারহাট্টার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন লিপি আক্তার। ওই মামলায় পুলিশ কামালকে গ্রেফতার করলে তাকে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয়। তবে পরবর্তীতে সন্তান জন্মের পর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে কামাল ওই শিশুর বাবা নন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালতের সব অভিযোগ থেকে বেকসুর খালাস পান কামাল।
মিথ্যা অভিযোগে দীর্ঘদিন হয়রানি ও কারাভোগের প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী কামাল। সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা শেষে লিপি আক্তারের দায়ের করা পূর্বের মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।