
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৪

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সবশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ এবং জীবন বিধান। কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ও আদর্শের প্রচার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআনের খেদমতকে অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা, যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। কোরআনকেন্দ্রিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি খেদমতকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য এবং আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদের কোরআন তেলোয়াত মনোযোগ সহকারে শোনেন এবং সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।