
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২

লন্ডনে নাহিদ ইসলামের সংর্বধনা অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
লন্ডনে নাহিদ ইসলামের সংর্বধনা অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপি নেতা নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।
দু'পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের লন্ডনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের দেখতে রাতেই হাসপাতালে যান নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ফেসবুক পোস্টে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান নাহিদ।
প্রাসঙ্গিক: