
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৮

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতারা। ছবি: সময় সংবাদ
দিনাজপুরের হিলিতে প্রশাসনের অভিযান বাধাগ্রস্ত করতেই বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের গুজব ছড়ানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে হিলি বাজারে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল রাতে হিলি বাজারের উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরে কথা বলে বিস্ফোরণের কোনো খবর মেলেনি।’
তিনি বলেন, ‘ক্ষীণ একটা শব্দ হয়েছে। আর একটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে মাত্র।’
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরকে কেন্দ্র করে পলাতক স্বৈরাচারের দোসররা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। সেই অভিযান বাধাগ্রস্ত করতেই ও প্রশাসনের নজর ভিন্নখাতে নিতে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে।’
প্রাসঙ্গিক: