
টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৮:৭

সাধারণ কর্মদিবসের মতো ১৭ অক্টোবর ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক। একই সময়ে সরকারি দফতরগুলোতেও ছুটি থাকবে।
এ পরিস্থিতিতে ছুটির সমন্বয় করতে গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন হলেও সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়।
এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি।
এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।
তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আজ শনিবার (১৭ অক্টোবর) সরকারি দফতর খোলা রাখা হয়েছে। একইভাবে ব্যাংক ও শেয়ারবাজারেও আজ স্বাভাবিক কার্যক্রম চলবে।