
প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১০:১৬

ঢাকা মহানগর পুলিশের তুরাগ থানার অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকায় নারীসহ দুজনকে আটক করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক দুজন হলেন- সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমি (২৯) ও মিরাজুল ইসলাম (৩০)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, তুরাগ থানা পুলিশের পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে তুরাগ থানাধীন বাউনিয়া কালীবাড়ি এলাকা সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমিকে আটক করে।
পরবর্তীতে গ্রেফতার আসামির দেয়া তথ্যের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকা থেকে বাবুগঞ্জ থানা পুলিশের সহায়তায় মিরাজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি এবং একটি ডায়মন্ড নসপিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।