
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৩

ডিবির হাতে আটক মুছা মাহমুদ
কার্যক্রম নিষদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলার সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির ওসি মামুনুর রশিদ বলেন, মুছা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতাচেষ্টার একাধিক অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের অভিযান চালিয়ে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই মুছা মাহমুদ শেখ হাসিনার শাসনামলে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। শেখ আফিলের প্রভাবে তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক হন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভিন্ন সময় অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে মারপিটের অভিযোগও রয়েছে।
প্রাসঙ্গিক: