
শিল্পাঞ্চলে চলমান সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৯:২০

আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।
রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন কার্যতালিকাভুক্ত রয়েছে।
এর আগে, গত ২ অক্টোবর বিকালে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে কয়েক দফা জামিন আবেদন করলেও, ইতিবাচক সাড়া মেলেনি।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়।