
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন নাদাল
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৮:৫১

বিরাট কোহলি। ছবি: ফেসবুক
জয়ের খুব কাছে গিয়েও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি বিরাট কোহলি। তবে ব্যক্তিগত অর্জনে ঠিকই ইতিহাস গড়েছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন কোহলি। তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত জেকব ডাফির বলে আউট হয়ে ফিরতে হয় তাকে।
এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে রান তাড়ায় কোহলির সংগ্রহ দাঁড়িয়েছে ৮ হাজার ৭৪১ রান। ১৬৯ ইনিংসে ৩০ সেঞ্চুরি ও ৪৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। এত দিন রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ২৩২ ইনিংসে তার সংগ্রহ ছিল ৮ হাজার ৭২০ রান।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষেও সর্বোচ্চ রানের মালিক হয়েছেন কোহলি। ৩৭ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৯৭১ রান, যা রিকি পন্টিংয়ের সমান। তবে এই কীর্তি গড়তে পন্টিংয়ের লেগেছিল ৫০ ইনিংস।