
১৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৬:১

হৃদরোগের চিকিৎসায় প্রতিনিয়ত বদলাচ্ছে প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতি। বাড়ছে গবেষণার পরিধি, আসছে নতুন নতুন চিকিৎসা কৌশল। এসব অগ্রগতি চিকিৎসাক্ষেত্রে কাজে লাগানো এবং হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ২০তম বৈজ্ঞানিক সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ-২০২৬। যেখানে গুরুত্ব পেয়েছে হৃদরোগের আধুনিক চিকিৎসা, গবেষণা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের হৃৎস্পন্দন অনিয়ম, জন্মগত হৃদ্রোগ শনাক্তকরণ, ইকোকার্ডিওগ্রাফির ব্যবহার এবং জটিল হৃদরোগের চিকিৎসা নিয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি হৃদরোগের বিভিন্ন জটিলতা মোকাবিলায় আধুনিক চিকিৎসাপদ্ধতি প্রয়োগেও গুরুত্ব দেয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গবেষণালব্ধ জ্ঞান ও আধুনিক চিকিৎসাপদ্ধতির সমন্বয়ই হৃদরোগের চিকিৎসায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের হৃদ্রোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হবে বলে জানান তারা।