
সিরাজগঞ্জে যমুনার তীরে উৎসবমুখর পরিবেশে সূর্যপূজা
ধর্ম
মুফতি জাকারিয়া হারুন
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৪

সুরা ইয়াসিনকে ‘পবিত্র কুরআনের হৃদয়’ বলা হয়। এর ফজিলত ও তাৎপর্য ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পবিত্র কুরআন ৩৬তম সুরা। এতে ৮৩টি আয়াত রয়েছে। সুরাটি মক্কায় অবতীর্ণ। কুরআনের এ সুরায় তাওহিদ, রিসালাত, পরকাল, পুনরুত্থান ও মহান আল্লাহর কুদরতের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।
সুরা ইয়াসিনের ফজিলত
সুরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে হাদিসে বহু বর্ণনা রয়েছে। নবীজি (সা.) বলেছেন, ‘সুরা ইয়াসিন কুরআনের হৃদয়। যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে এটি পড়ে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন।’ (মুসনাদ আহমদ, হাদিস: ১৯৭৪৩)
ইমাম ইবনে কাসির তাঁর তাফসির ইবনে কাসির-এ বলেন, সুরা ইয়াসিন তাওহিদ, রিসালাত ও আখিরাতের বিষয়ে গভীর বার্তা বহন করে, যা মুমিনের ঈমানকে দৃঢ় করে। (তাফসির ইবনে কাসির, ৬/৫৬২, দারুস সালাম, ২০০০)
নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুরা ইয়াসিন পড়ে, তার জন্য এমন সওয়াব রয়েছে, যেন সে দশবার কুরআন পড়েছে।’ (তিরমিজি, হাদিস: ২,৮৮৭)
নবীজি (সা.) বলেছেন, ‘মৃত ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পড়ো, এটি তার জন্য (মৃত্যুর যন্ত্রণা) সহজ করে দেয়।’ (ইবনে মাজাহ, হাদিস: ১,৪৪৮)
নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা ইয়াসিন পড়ে, সে সকালে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় জাগ্রত হয়।’ (তিরমিজি, হাদিস: ২,৮৮৯)

সুরা ইয়াসিন সকাল-সন্ধ্যায় নিয়মিত পড়া উত্তম। অনেকে ফজর বা মাগরিবের পর পড়েন। মৃত ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পড়ার প্রচলন রয়েছে।