
ডেমরা সেতু মেরামতে দুদিন যানজটের শঙ্কা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ
অপূর্ব অপু
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৮

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জরাজীর্ণ ভবন আর তীব্র জনবল সংকটে বরিশালে উপজেলাপর্যায়ের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রায় নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি। আর অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। এদিকে প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবার চাপ পড়ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও সংকট মোকাবিলার আশ্বাস স্বাস্থ্য বিভাগের।
সরেজমিনে গিয়ে দেখা দেগা গেছে, খসে পড়েছে ছাদের পলেস্তারা। তার নিচেই বেডে চিকিৎসা নিচ্ছে শিশুরা-এ অবস্থা বরিশালের নদীবেষ্টিত হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। জেলার বাকি আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাও একই বেহাল দশায়।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জীর্ণ ভবন, অবকাঠোমোগত সংকট ও চিকিৎসক ঘাটতিতে চাপ বাড়ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর।
রোগীরা জানান, সাধারণ চিকিৎসার বাইরে সব মেলে না স্বাস্থ্য কমপ্লেক্সে। তাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আসতেই হয় আমাদের।
রোগীর স্বজনরা আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের খসে পড়েছে ছাদের পলেস্তারা। ভয়ে থাকতে হয় কখন যেন খুলে পড়ে পুরোটা।
এখানকার এক নার্স বলেন, এভাবেই আমাদের কাজ করতে হচ্ছে এবং রোগীরাও সেবা নিচ্ছে।
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২১৫টি এরমধ্যে ১৩৬টি পদে চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে ৭৯টি। আর অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে।
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল সময় সংবাদকে বলেন, প্রতিদিনই আমাদের এখানে আউটডোর এবং জরুরি বিভাগে ৫০০ এর অধিক আসে রোগী। কিন্তু সেই তুলনায় চিকিৎসক সংকট ভয়াবহ রকমের।
ভবন মেরামত ও চিকিৎসক সংকটের সমাধান চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান বরিশালের সিভিল সার্জন ডা.সাইয়েদুর রহমান।
আর স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (বরিশাল) মাসুদুল আলম বলেন, শুরু হয়েছে দরপত্র আহ্বানের প্রক্রিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সংকটের কারণে জেলার প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসার ভরসা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।