
মাটির সংকট ও ঋণের বোঝা, টিকে থাকার আপ্রাণ লড়াইয়ে লালমনিরহাটের মৃৎশিল্পীরা
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৮:১৭

বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। ফাইল ছবি
বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সাতসকালে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা।
এ সময় ২৫২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এ ছাড়া, ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৯১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, ১৮২ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি শহর।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুমানের অবস্থা সহনীয় বা মাঝারি হিসেবে ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসের মান অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুমানের অবস্থা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে বিবেচনা করা হয়। আর, স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে বায়ুমানকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং সব বয়সের মানুষের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ে। তবে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা বায়ুদূষণের কারণে তুলনামূলক বেশি ক্ষতির ঝুঁকিতে থাকেন।
বাংলাদেশে বায়ুমান সূচক (একিউআই) নির্ধারণে দূষণের পাঁচটি উপাদান বিবেচনায় নেয়া হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।